২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ নম্বর কূপের গ্যাস উদগিরণ কমে এসেছে

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ক্ষেত্রের তিন নম্বর কূপের অনাকাঙ্খিত গ্যাস উদগিরণ বেশ খানিকটা কমে এসেছে বলে দাবি করছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2007, 08:42 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

তিতাস গ্যাস ক্ষেত্র সূত্রে জানা যায়, গ্যাসের চাপ নিয়ন্ত্রণের জন্য গত কয়েকদিন ধরে গড়ে এক কোটি ঘনফুট গ্যাস পুড়িয়ে ফেলতে হলেও শনিবার পোড়ানো হয়েছে ৪০ থেকে ৫০ লাখ ঘনফুট গ্যাস।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শহীদুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। উদগিরণ হওয়া গ্যাসের একটি বড় অংশ এখন সঞ্চালন লাইনে পাঠানো সম্ভব হচ্ছে।”

এদিকে কানাডিয়ান বিশেষজ্ঞ বব গ্রেস রোববার তার পর্যবেক্ষণ প্রতিবেদন পেট্রোবংলার কাছে পেশ করবেন। নাইকোর এই বিশেষজ্ঞ শুক্রবার তিতাসের তিন নম্বর কূপের অবস্থা পর্যবেক্ষণ করেন। তার প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী করনীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন শহীদুল আবেদীন।