২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেঁতুলিয়া নদীতে লঞ্চ থেকে পড়ে এক যাত্রী নিখোঁজ

পটুয়াখালী-ঢাকা রুটের সুন্দরবন-৬ লঞ্চ থেকে তেঁতুলিয়া নদীতে পড়ে আলী হোসেন (৫০) নামে একজন নিখোঁজ হয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2007, 04:32 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

শুক্রবার রাতে তিনি পটুয়াখালী থেকে ঢাকা যাচ্ছিলেন।

আলী হোসেনের স্ত্রী হেনা বেগম শুক্রবার সকালে পটুয়াখালী সদর থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে তার স্বামী সুন্দরবন-৬ লঞ্চে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

রাত সাড়ে ৯ টার দিকে তিনি পা পিছলে লঞ্চ থেকে তেঁতুলিয়া নদীতে পরে যান। এরপর লঞ্চ থামিয়ে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।