২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

সদর উপজেলার প্রধানপাড়া গ্রামের নলকূপ মিস্ত্রী আবদুর রহিমকে (৩২) একটি হত্যা মামলার রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 05:00 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

পঞ্চগড় জেলা ও দায়রা জজ মো. আফজাল হোসেন বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।

২০০৩ সালের ২ ডিসেম্বর বিকেলে সদর উপজেলার কামারপাড়া গ্রামে মিজানুর রহমানের বাড়িতে নলকূপ স্থাপনকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে আবদুর রহিম অপর নলকূপ মিস্ত্রী সদর উপজেলার গাড়িয়ানপাড়া গ্রামের এনামুলকে (৪০) লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় তাকে সদর হাসপাতালে নেওয়া হলে পরদিন তিনি মারা যান।

এ ঘটনায় পঞ্চগড় থানার উপ পরিদর্শক তরিকুল ইসলাম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সরকার পক্ষে পিপি অ্যাডভোকেট নাজমুল হক এবং আসামী পক্ষে অ্যাডভোকেট আজিজুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।