শিল্পাঞ্চলে বিভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি অনুমোদিত
দেশের শিল্প এলাকাসমূহকে ১০টি জোনে ভাগ করে বিভিন্ন জোনে বিভিন্ন দিন সাপ্তাহিক ছুটি পালনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার।
বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাশ করা হয় বলে সরকারি তথ্য বিররণীতে জানানো হয়েছে।
বিবরণীতে আরও জানানো হয়, বৈঠকে নেপাল ও মিয়ানমারের সঙ্গে দ্বৈত করারোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গেও এ সংক্রান্ত চুক্তি অনুস্বাক্ষরের প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।
বৈঠকে সভাপতিত্বে করেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০০৪-০৫ ও ২০০৫-০৬ অর্থ বছরের কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন।
