২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩২০ থানা নির্বাচন কর্মকর্তার যোগ্যতার পরীক্ষা ১৮ মে

জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া ৩২০ জন থানা নির্বাচন কর্মকর্তার যোগ্যতার পরীক্ষা আগামী ১৮ মে অনুষ্ঠিত হবে। কমিশন এই সময়সূচি জানিয়ে বুধবার ৩২০ জনকে চিঠি পাঠিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 09:39 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

কমিশন সূত্র জানায়, ২০০৫ সালে ওই ৩২০ কে অস্থায়ী ভিত্তিতে থানা নির্বাচন কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়। অভিযোগ ওঠে রাজনৈতিক বিবেচনায় তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। এ কারণে কমিশন দ্বিতীয় দফায় তাদের যোগ্যতা যাচাইয়ের পরীক্ষার আয়োজন করেছে।

ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনেস্ট্রশনের তৈরি করা (আইবিএ) প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা পরীক্ষায় পাশ করবেন না তাদের চাকরি থেকে বাদ দেওয়া হবে।