খাগড়াছড়িতে অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার
যৌথ বাহিনী খাগড়াছড়ি জেলার গুইমারা অঞ্চলের মাহবুব নগর ও রামগড় উপজেলার বলিপাড়া সোনাইপুল এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে পিস্তল ও বিপুল পরিমাণের রাইফেলের গুলি, ককটেল উদ্ধার করেছে। তবে অস্ত্র ও গুলি উদ্ধারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।
নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, সোমবার রাতে মাহবুব নগর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি পিস্তল, নয়টি গুলি ও ৮৪ টি রাইফেলের গুলি উদ্ধার করেছে।
এ ছাড়া সোমবার রাতে রামগড় বলিপাড়া ও সোনাইপুল ডেপরপাড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় তিনটি রাইফেলের গুলি ও দুটি ককটেল উদ্ধার করে। অপরদিকে রামগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামশেদের বাড়ির পায়খানা থেকে একটি ব্যাগে পরিত্যক্ত অবস্থায় ৭১ রাউন্ড কার্তুজ ও আটটি ককটেল উদ্ধার করেছে। এ ব্যাপারে রামগড় থানায় মামলা হয়েছে।
