২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া সারকারখানায় উৎপাদন আবারও বন্ধ

আশুগঞ্জ জিয়া সার কারখানার ইউরিয়া প্লান্টে লিকেজের কারণে আবারো উৎপাদন বন্ধ হয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 04:18 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

রোববার সকাল সাড়ে ১১টায় হঠাৎ করে সেখানে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়।

জিয়া সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া জানান, “স্থানীয় প্রকৌশলীরা ত্রুটি সারানো চেষ্টা করছেন। যতো দ্রুত সম্ভব উৎপাদন আবার শুরুর চেষ্টা চলছে।”

দৈনিক ১ হাজার ৬ শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম জিয়া সার কারখানায় আগস্ট মাসে ৬০ কোটি ব্যয়ে ওভারহোলিং করা হলেও গত ছয় মাসে যান্ত্রিক ত্রুটির কারণন অন্তত ১২ বার সেখানে উৎপাদন বন্ধ হয়েছে।