২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে বাস খাদে, মা ও ছেলে নিহত

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শনিবার দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2007, 05:42 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

নিহতরা হলেন, রুনিয়া বেগম (৪৫) ও তার ছেলে সুমন (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বৌভাতের অনুষ্ঠান শেষে বরগুনার আমতলী থেকে অলি পরিবহন নামে (ঢাকা-মেট্রো-চ-৩৭৪৭) ওই বাসটি পটুয়াখালী ফিরছিল। বিকাল সাড়ে তিনটার দিকে শহরের চৌমাথা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় আরোহী রুনিয়া বেগম ও সুমন ছিটকে নিচে পড়ে যান। আর বাসটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আহত সাত জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই সময় বাসের ধাক্কায় রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়লে পটুয়াখালী শহরে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনা কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে দমকল কর্মী ও সেনা সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় বাসটি উদ্ধার করে।