২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্ধার করা আরো ৩৬ বন্যপ্রাণীর ঠিকানা হলো ডুলাহাজরা সাফারি পার্ক

দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা আরো ৩৬টি বন্যপ্রাণী শুক্রবার কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে ছেড়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 09:40 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বিভাগীয় বন কর্মকর্তা ড. তপন কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব বন্যপ্রাণীর মধ্যে রয়েছে চিত্রা হরিণ, মায়া হরিণ, ময়ুর, ভালুক, অজগর, হনুমান, সজারু, ঈগল ও টার্কি মোরগ। যৌথবাহিনী ও বনবিভাগ নরসিংদী, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে এসব পশুপাখি উদ্ধার করে।

তিনি জানান, যৌথ বাহিনী ও বন বিভাগ সম্প্রতি নরসিংদীর শিবপুরে সাবেক সাংসদ মরহুম শামসুদ্দিন আহমেদ এসহাকের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি চিত্রা হরিণ, দুটি ময়ুর, দুটি ভালুক, একটি অজগর, দুটি হনুমান, দুটি সজারু, দুটি ঈগল ও দুটি টার্কি মোরগ উদ্ধার করে।

এছাড়া নরসিংদীর আলিগন জুটমিল থেকে একটি মায়া হরিণ, মুন্সিগঞ্জের সিরাজদিন থানার মো. ফারুক শেখের বাড়ি থেকে দুটি চিত্রা হরিণ ও একটি মায়া হরিণ উদ্ধার করা হয়।

ড. তপন কুমার দে জানান, দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে ডুলাহাজরা সাফারি পার্কে এ পর্যন্ত ১৯৪টি বণ্যপ্রাণী ছাড়া হয়েছে।