২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

বজ্রপাতে জেলার মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের নাসিমা বেগম (৩৬) ও তার ছেলে ছালাম ফকির (১৬) মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 09:06 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

জিউধরা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম স্বপন জানান, ভাইজোড়া গ্রামের আবু ফকিরের স্ত্রী নাসিমা ও ছেলে ছালাম বৃহস্পতিবার সন্ধ্যায় বজ্রপাতে মারা যান। ছালাম ফকির স্থানীয় সমাদ্দারখালী মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিচ্ছিলেন।

এদিকে বাগেরহাট জেলার চারটি উপজেলায় বুধ ও বৃহস্পতিবারের ব্যাপক শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, শিলাবৃষ্টিতে বাগেরহাট সদর, মোড়েলগঞ্জ, কচুয়া ও চিতলমারী উপজেলায় পাঁচশ বিঘা জমির উঠতি বোরোধান ও তরমুজ এবং কলাখেতের ব্যাপক ক্ষতি হয়।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বাগেরহাট জেলায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।