২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চিহ্নিত সন্ত্রাসী ডন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চিহ্নিত সন্ত্রাসী আবু রহমত উল্লাহ ওরফে ডনকে বৃহস্পতিবার বিকেলে পাহাড়তলী বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 09:32 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

জিজ্ঞাসাবাদ শেষে যৌথবাহিনী সন্ধ্যায় তাকে পাহাড়তলী থানায় হস্তান্তর করেছে।

পাহাড়তলী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আবু হানিফ ভুঁইয়া জানান, ডন সিএমপির তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুনসহ চারটি মামলা রয়েছে।