২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে প্রধান প্রকৌশলী নিয়োগ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট) প্রধান প্রকৌশলী পদে একেএম শাহজাহান পাটোয়ারীকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 08:28 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

শাহজাহান পাটোয়ারী ওই পদে নিয়োগের আগে গণপূর্ত অধিদপ্তরের স্বাস্থ্য শাখার অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োজিত ছিলেন।

সম্প্রতি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর পদটি শূন্য হলে প্রশাসন ক্যাডারের উপ-সচিব পর্যায়ের এক কর্মকর্তাকে ওই পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশের একদিন পর বৃহস্পতিবার এ নিয়োগ দেওয়া হলো।

এ ছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক ফিরোজ খান্নুনকে বদলি করে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।