২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রংপুর-বগুড়া মহাসড়কে বগুড়ার মোকামতলা বন্দরে বৃহস্পতিবার দুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 08:00 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

নিহতরা হলেন, বগুড়ার শহিদুল (৩৫), জয়পুরহাটের রসুলপুরের বেলাল (৩৬) ও খঞ্জনপুরের মিঠু (৪৫)।

মোকামতলা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মাসুদ চৌধুরী জানিয়েছেন, জয়পুরহাটগামী ও বগুড়াগামী বাস দুটির মুখোমুখি সংঘর্ষে ওই তিন ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। আহতদের বগড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।