২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও একটি চাঁদাবাজির মামলায় সালাহউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন

চাঁদাবাজির আরও একটি মামলায় দ্রুত বিচার আইনে ঢাকা-৪ আসনে বিএনপির সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদ ও তার ১০ সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 05:30 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় ঢাকার দ্রুত বিচার আদালতের হাকিম মো. আব্দুস সালাম দ্রুত বিচার আইনের ৪ (১) ধারায় এই অভিযোগ গঠন করেন। এ সময় আদালতে হাজির সালাহউদ্দিন আহমেদের উপস্থিতিতে মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ২৬ এপ্রিল ধার্য করা হয়।

ঢাকার দ্রুত বিচার আদালত গত ৮ এপ্রিল অন্য দুটি চাঁদাবাজির মামলায় সালাহউদ্দিনসহ নয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই দুই মামলায় সাক্ষ্যগ্রহণ হবে ২৪ এপ্রিল।

বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানির সময় অভিযুক্ত সালাউদ্দিন আহমেদ, জামাল উদ্দিন, মিঠু, রজব আলী, মনির, জিল্লু, মনু, আখতার ও জাফর আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন।

মামলার অন্য দুই আসামি জয়নাল আবেদীন ও জুম্মন পলাতক রয়েছে।

সালাহউদ্দিন আহমেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে ফেব্রুয়ারি মাসে মামলাটি দায়ের করেন রাজধানীর যাত্রাবাড়ির খাজা গরীবে নেওয়াজ সব্জি ও ফল আড়তের মালিক দেলোয়ার হোসেন।