২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার থেকে লঞ্চ ভাড়া বাড়ছে

বাস ভাড়ার পর এবার বাড়ছে লঞ্চ ভাড়া। শুক্রবার থেকে নতুন এই ভাড়া কার্যকরের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 03:37 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বৃহস্পতিবার বিআইডব্লিউটিএ পরিচালক (বন্দর) মোতাহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগে সর্বনিম্ন লঞ্চ ভাড়া ছিল আট টাকা। এখন সেটি নয় টাকা করা হচ্ছে।

এছাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ৯০ পয়সা থেকে বাড়িয়ে এক টাকা এবং এরপর কিলোমিটার প্রতি ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

মোতাহার হোসেন জানান, “গত সপ্তাহে মালিকপক্ষের সঙ্গে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ৩৯ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি করলেও পরে তারা নতুন ভাড়ার বিষয়টি মেনে নিয়েছে।”