আ. লীগ নেতা আবুল হোসেনের বাড়িতে টাস্কফোর্সের অভিযান
দুর্নীতি বিরোধী জাতীয় টাস্কফোর্সের সদস্যরা মঙ্গলবার রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ সৈয়দ আবুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়েছে।
এ সময় তার বাড়ি থেকে জমিজমা ও সম্পত্তির দলিলসহ বেশ কিছু কাগজপত্র জব্দ করা হয়।
গুলশান থানা পুলিশ জানায়, টাস্কফোর্সের সদস্যরা সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আবুল হোসেনের গুলশান দুই নম্বরের ৯৬ নং সড়কের ১৮ নম্বর বাড়িতে অভিযান চালায়।
গুলশান থানার উপ-পরিদর্শক মাহবুব মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
আবুল হোসেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
দুর্নীতি দমন কমিশন প্রকাশিত দ্বিতীয় তালিকার ৫০ জন সন্দেহভাজন দূর্নীতিবাজের মধ্যে তার নাম রয়েছে। বর্তমানে তিনি আত্মগোপন করে আছেন।
