২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে সাতটি বিদেশি রিভলবার উদ্ধার

সুনামগঞ্জের একটি গ্রামে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে সাতটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে র‌্যাব।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2007, 08:50 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

র‌্যাব-৯ এর ক্যাপ্টেন খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১১টার দিকে দোয়ারাবাজার উপজেলার পশ্চিম পেকপাড়া গ্রামের ওয়াহিদ মিয়ার বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক র‌্যাব কর্মকর্তা জানান, অভিযানের সময় সন্দেহভাজন অস্ত্র ব্যবসায়ী ওয়াহিদ মিয়া ও তার সহযোগী মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার রাতেই সিলেটে র‌্যাব-৯ কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।