কিশোরগঞ্জে পৌর কমিশনার গ্রেপ্তার
কিশোরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কমিশনার ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আশরাফুল আলম শামীমকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সেনাবাহিনীর ক্যাপ্টেন রেজওয়ানের নেতৃত্বে যৌথবাহিনী দুপুর ১২ টার দিকে কিশোরগঞ্জ পৌরসভা কার্যালয় থেকে তাকে আটক করে কিশোরগঞ্জ থানায় সোপর্দ করে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, শামীমের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, নান্দাইল (ময়মনসিংহ) থানায় হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে কমপক্ষে ১০টি মামলা রয়েছে।
