যুক্তরাষ্ট্র ও ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন ড. ইউনূস
যুক্তরাষ্ট্র ও ইউরোপে ২০ দিনের সফর শেষে রোববার সকালে দেশে ফিরেছেন শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
সকালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস।
গ্রামীণফোনের বেশিরভাগ মালিকানা নিয়ে নরওয়েতে টেলিনরের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে জানতে এ সময় বিমানবন্দরে সাংবাদিকেরা জড়ো হলেও ড. ইউনূস তাদের কিছু বলেননি।
