২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের তিন নেতা গ্রেপ্তার

শেরপুর সদর থানা পুলিশ শুক্রবার রাতে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের তিন নেতাকে গ্রেপ্তার করেছে। এরা হলেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আফছর আলী, সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম ও সহ-সভাপতি খন্দকার ফজলুর রহমান।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 03:42 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

শেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. গোলাম মোস্তফা মিয়া ওই তিন শ্রমিক নেতাকে গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেছেন, তাদের বিরুদ্ধে চাঁদাবাজী, বিভিন্ন ক্ষেত্রে অন্যায় প্রভাব বিস্তার, পরিবহন সেক্টরে অরাজকতা সৃষ্টি সহ নানা ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ রয়েছে।

শেরপুর সদর থানার ডিউটি অফিসার এস আই রোকসানা আক্তার রেখা জানান, গ্রেপ্তারকৃত শ্রমিক নেতাদের জরুরি অধ্যাদেশ বিধিমালা ১৬(২) ধারায় গ্রেপ্তার করা হয়েছে।