২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিদিন তিনঘন্টা ট্রেন বন্ধের দাবি জানালো পুলিশ

ঢাকা শহরের যানজট কমাতে প্রতিদিন তিনঘন্টা করে রাজধানীর মধ্য দিয়ে রেল চলাচল বন্ধের দাবি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ। পুলিশের দাবি অনুযায়ী, সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা এবং বিকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ করা হলে ‘মহানগরীতে যানজট থাকবে না’। তাদের বক্তব্য অনুযায়ী নগরীতে রেল চলাচলের সময় প্রতিটা লেভেল ক্রসিংয়ের সংলগ্ন রাস্তাগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বলে এর একটি বড় প্রভাব সারাদিন ধরে যান চলাচল ব্যবস্থার ওপর পড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 07:14 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

বৃহস্পতিবার বিকালে ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: বেলায়েত হোসেনের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এই দাবি জানান।

রেল কর্তৃপক্ষ পুলিশের এই দাবির পরিপ্রেক্ষিতে বলেছে, “রেলের যাত্রী সেবা বিঘিœত না হলে আমরা অবস্থা পর্যালোচনার পর এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবো।”

ঢাকা শহরে ২৪ ঘন্টায় ৭৬ টি ট্রেন চলাচল করে। এই তিন ঘন্টা বন্ধ থাকলে প্রায় ৩০টি ট্রেনের যাত্রীসেবা বিঘিœত হওয়ায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে বলে রেল সুত্রে জানা গেছে। 

মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ শেষে নাইম আহমেদ নফহবংি২৪.পড়স কে বলেন, “সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে রাজধানীর রেল ক্রসিংগুলো যদি খোলা রাখা যায়, তাহলে যানবাহন দ্রুত পার হতে পারবে এবং  এতে যানজট থাকবে না।” 

“ওই সময়ে চলাচলকারী রেলের সময়সূচি পরিবর্তন করার জন্য মহাপরিচালককে অনুরোধ করেছি,” বলেন তিনি।

আগামী সাতদিনের মধ্যে এ বিষয়ে আবারো রেল কর্তৃপক্ষের সঙ্গে তিনি আলোচনায় বসবেন বলে পুলিশ কমিশনার জানান।  

রেলের মহাপরিচালক নফহবংি২৪.পড়স কে বলেন, “পুলিশের পক্ষ থেকে মূলত সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা এবং বিকাল পাঁচটা থেকে সাতটা, এই তিনঘন্টা ঢাকার মধ্যে দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখার দাবি জানানো হয়েছে। তবে এই ব্যাপারে ট্রেনের সময়সূচী পর্যালোচনা করে আমরা সিদ্ধান্তে আসব।”

বৈঠক সুত্রে জানা গেছে, রেলের ক্রসিংগুলোই ঢাকা শহরে যানজটের একমাত্র কারণ নয় বলে বৈঠকে উপস্থিত রেল কর্মকর্তারা উলে¬খ করেন। উদাহরণ হিসাবে তারা বলেন, মহাখালী থেকে শাহবাগ পর্যন্ত কোনও রেল ক্রসিং  নেই। কিন্তু এই রাস্তায় ভয়াবহ যানজট থাকে।

রেলওয়ের একজন অতিরিক্ত মহাপরিচালক বৈঠকে পুলিশ কমিশনারকে বলেন, “সকাল ও বিকেলে যারা রেলপথে অফিসে যাতায়াত করেন, রেলবন্ধ থাকলে তাদের কী হবে। এছাড়া বাড়তি চাপ পড়বে সড়ক যোগাযোগের ওপর।”

“পুলিশ কমিশনার এই যুক্তি সমর্থন করে বলেছেন, একটি রেলগাড়ি প্রায় ৫০টি বাসের সমান যাত্রী বহন করে। ওইসব যাত্রীরা বাসের উপড় নির্ভর হয়ে পড়বে। এতে যাত্রীদের কষ্ট বাড়বে,” বৈঠকে উপস্থিত একজন রেল কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে একথা বলেন।