২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনা মসজিদ স্থলবন্দরে বেশি ট্রাক ভাড়া আদায়ের অভিযোগ

সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আসা পণ্য পরিবহনে অতিরিক্ত ট্রাক ভাড়া আদায় করায় আমদানিকারকরা উৎসাহ হারাচ্ছেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এ জন্য চাল, ডাল, পিঁয়াজের দাম বেড়ে যাওয়ার আশংকা করছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চাঁপাইনবাবগঞ্জ প্রদিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 06:38 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজে বৃহস্পতিবার সকালে জেলার দ্বায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে ব্যবসায়ী সংগঠনের নেতাদের মধ্যে অনুষ্ঠিত “অপারেশন আলোর সন্ধানে” শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলা হয়।

সভায় আমদানি--রপ্তানি গ্র“পের  সাধারণ সম্পাদক আবু তালেব বলেন, দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের চেয়ে সোনা মসজিদ বন্দরে মাশুল অনেক বেশি। তিনি বলেন, বিভিন্ন অনিয়মের কারণে এ বন্দর বন্ধ হয়ে যাওয়ার আশংকা রয়েছে।

ম্যাজিস্ট্রেট খালেকুজ্জামান, সি এন্ড এফ এসোসিয়েশনের আহ্বায়ক লতিফুর রহমান, সদস্য সচিব রুহুল আমিন, বাস মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, আমদানি--রপ্তানিকারক গ্র“পের সাধারণ সম্পাদক আবু তালেব এবং চেম্বার নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলার দ্বায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সোহেল সিদ্দিক। তিনি সভায় ট্রাক মালিকদের বলেন, ট্রাক মালিকরা সিন্ডিকেট করে বেশি ভাড়া আদায় করছে। এটা দেশের স্বার্থবিরোধী। এটা বন্ধ না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।