২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিনকে দেশে ফিরিয়ে আনা অনিশ্চিত

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া বঙ্গবন্ধু হত্যা মামলার আসামী এ কে এম মহিউদ্দিন আহমেদকে কবে দেশে ফিরিয়ে আনা যাবে তা এখনও জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র মহিউদ্দিনকে হস্তান্তর করা স্থগিত করেছে মাত্র, বন্ধ করে দেয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 01:45 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিইপি নাজমুল কাওনাইন সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র মহিউদ্দিনকে দেশে ফেরত পাঠানো স্থগিত করে দিলেও তা বন্ধ করে দেয়নি। বিষয়টি সম্পর্কে পুরোপুরি জানতে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের দূতাবাস এবং লস এঞ্জেলসের কনস্যুলেট যুক্তরাষ্ট্রের এস্টেট ডিপার্টমেন্ট, হোমল্যান্ড সিকিউরিটি, আইন ও বিচার মন্ত্রণালয় এর সঙ্গে সারাক্ষণ যোগাযোগ করছেন।

স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম বুধবার বিকেলে নফহবংি২৪.পড়স কে বলেন, “মহিউদ্দিনকে গ্রহণ করার জন্য আমরা প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। কিন্তু তাকে পাঠানোর প্রক্রিয়া অপাতত কয়েকদিন স্থগিত রাখা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে ।”