২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আগুনে ২৫টি বস্তি ঘর পুড়ে ছাই

রাজশাহী মহানগরীর মিশনের মোড়ের বস্তিতে সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বস্তির ঘর--বাড়ি আগুনে ভস্মিভূত হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বস্তির ২৫টি কাঁচা ঘর। রাজশাহী দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2007, 09:24 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

তবে এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয় লোকজন জানান, সোমবার দুপুর ২ টার দিকে রাজশাহী মহানগরীর ডিঙাডোবা এলাকার মিশনের মোড়ের বস্তির নিলুফা বেগমের রান্না--ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। কয়েক মিনিটের মধ্যে আগুন বস্তির ভেতরে ছড়িয়ে পড়ে। এতে বস্তির মনোয়ারা বেগমের তিনটি, আলাউদ্দিনের আটটি, আবদুল হাইয়ের পাঁচটি, নিলুফার একটি, বুলবুলের একটিসহ প্রায় ২৫টি ঘর আগুনে পুড়ে যায়। দমকল বাহিনী ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে বস্তির পাশের কয়েকটি দালান ঘরের জানালাও পুড়ে যায়।

রাজশাহী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ঊর্ধ্বতন কর্মকর্তা অহিদুল ইসলাম নফহবংি২৪.পড়স কে জানান, পুড়ে যাওয়া বস্তির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় লাখ টাকা। এ ছাড়া দমকল বাহিনী ঘটনাস্থল থেকে দুই লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে।