২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে স্কুলছাত্র অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি

নারায়ণগঞ্জে এক স্কুলছাত্রকে অপহরণের পর তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2007, 09:03 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

অপহৃত আশরাফুল ইসলাম তুহিন সিদ্ধিরগঞ্জের গোদনাইলের চিত্তরঞ্জন কটন মিল হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র।

এ ব্যাপারে তুহিনের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে রোববার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি আড়াইহাজার থানার আনসার ও ভিডিপি অ্যাডজুট্যান্ট।

মামলার এজাহারে বলা হয়েছে, রোববার বিকাল ৩টায় তুহিন গোদনাইলের আরামবাগের বাসা থেকে বের হয়। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। রাতে অজ্ঞাত নম্বর থেকে নজরুল ইসলামের মোবাইলে ফোন করে তুহিনের মুক্তিপন বাবদ ৫০ লক্ষ টাকা চাওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী মিঞা নফহবংি২৪.পড়স কে জানান, তুহিনকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।