ঝিনাইদহে আগুনে ১৪টি পানের বরজ পুড়ে গেছে
হরিণাকুন্ডু উপজেলার রামনগর গ্রামে সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ টি পানের বরজ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঝিনাইদহ দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান জানান, আনুমানিক ২০ বিঘা জমির পান বরজ পুড়ে নষ্ট হয়ে গেছে। আগুনের সূত্রপাত জানা যায়নি। তবে বরজে কর্মরত শ্রমিকদের বিড়ির আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগুনের খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
