২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার সময় তিতাস কর্মকর্তা আটক

ঘুষ নেওয়ার অভিযোগে র‌্যাব সদস্যরা রোববার দুপুরে তিতাস গ্যাসের একজন কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 06:53 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

র‌্যাব কর্মকর্তা বাবুল আক্তার নফহবংি২৪.পড়স কে জানান, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব -- ২ এর সদস্যরা তিতাস গ্যাসের লালমাটিয়ার কার্যালয়ে বেলা ৩ টার দিকে অভিযান চালায়। তারা খোশবাশ রেঁস্তোরা মালিক ফয়জুল আবেদন বাবুলের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তিতাসের উপ ব্যবস্থাপক হাফিজুর রহমানকে হাতেনাতে আটক করেন।

পরে আটককৃত হাফিজুর রহমানকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মাদপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।