২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নতুন পদক্ষেপ

সব সরকারি-- আধা সরকারি স্বায়ত্বশাসিত ও আধা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয় করতে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এসি), ফ্যান ও বিদ্যুতের আলো ব্যবহার সীমিত রাখাসহ পাঁচ দফা নির্দেশ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 04:17 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থাগুলোকে রোববার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপনে সরকারি অফিসের কক্ষগুলোর তাপমাত্রা ২৪ ডিগ্রী সেলসিয়াসে সীমিত রাখার কথা বলা হয়েছে। কর্মকর্তা কক্ষে না থাকা অবস্থায় এসি এবং ফ্যান ও লাইট বন্ধ রাখতে হবে।

এ ছাড়া সাধারণ বাল্ব এর পরিবর্তে এনার্জি সেইভিং বা ফ্লুরোসেন্ট বাল্ব ব্যবহার করতে হবে।

জারিকৃত প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি প্রতিষ্ঠানগুলোকে রান্নার কাজে হিটার ব্যবহার করা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। কেউ যদি হিটার ব্যবহার করে তবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি রাতে বিভিন্ন প্রতিষ্ঠানে বা আঙিনায় (গার্ডেন লাইট এবং সিকিউরিটি লাইট ইত্যাদি) যতদূর সম্ভব কম ব্যবহার করতে হবে।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র নফহবংি২৪.পড়স --কে বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলশ্র“তি হিসেবে বিদ্যুতের চাহিদা বেড়েছে। অর্জিত অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সামঞ্জস্য রেখে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন বাড়ানো প্রয়োজন ছিল বিগত সময়ে সেই অনুপাতে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি। খুব শিগগিরই বিদ্যুৎ উৎপাদন আশানুরূপ পর্যায়ে উন্নীত করাও সম্ভব নয়।

সূত্র আরও জানায়, এ পরিস্থিতিতে উৎপাদন ও চাহিদার মধ্যে ব্যাপক পার্থক্যের কারণে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং কমাতে বিদ্যুৎ সাশ্রয় সংক্রান্ত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের লোড ব্যবস্থাপনার আওতায় এটা বাস্তবায়ন করা হবে। 

প্রসঙ্গত, বর্তমান সরকার বেসরকারি পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয় করতে সন্ধ্যা সাতটা থেকে শপিং মল, বিপণিবিতান, দোকানপাটসহ অন্যান্য বাণিজ্য প্রতিষ্ঠান বন্ধ রাখাসহ বেশকিছু পদক্ষেপ নিয়েছে। এ ছাড়া বিল বোর্ড/ নিয়নসাইন বোর্ড প্রদর্শন সন্ধ্যা সাতটা থেকে বন্ধ রাখা হচ্ছে। অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।