২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে চাঁদাবাজদের গুলিতে একজন আহত

রাজধানীর খিলগাঁও এলাকার ওয়াপদায় শুক্রবার সকালে চাঁদাবাজ কয়েক যুবকের গুলিতে একটি সিএনজি অটোরিক্সা গ্যারেজের দারোয়ান আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 05:42 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

গুলিবিদ্ধ দারোয়ানের নাম আব্দুল সাত্তার (৬০)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খিলগাঁও থানার এসআই মো. শরীফুজ্জামান নফহবংি২৪.পড়স কে জানান, কয়েকদিন আগে ওয়াপদা সড়কে সিএনজি গ্যারেজের মালিক মনির মিয়ার কাছে অজ্ঞাতনামা তিন/চার জন যুবক চাঁদা চায়। গ্যারেজ মালিক চাঁদা দিতে রাজি না হলে শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে চাঁদাবাজরা এসে গুলি ছোড়ে। এতে সাত্তার আহত হন।

তার বাম পায়ের উরুতে গুলি লেগেছে। প্রচুর রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এসআই শরীফ জানান, এ ব্যাপারে থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।