২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দর শ্রমিক লীগ নেতা মাহফুজুর রহমানকে বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 03:23 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

যৌথবাহিনী সূত্র জানায়, বন্দরের এই প্রভাবশালী নেতাকে যৌথ বাহিনী বন্দর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করে। তাকে বর্তমানে হাসপাতালের পুলিশ পাহারায় রাখা হয়েছে।

বন্দর হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, যৌথবাহিনীর সদস্যরা বন্দরের এই শ্রমিক লীগ নেতাকে হাসপাতাল থেকে আটক করে নিয়ে যেতে চাইলে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ডাক্তাররা তাকে হাসপাতালে রাখার পরামর্শ দেন।

তিনি বুধবার হৃদযন্ত্রের জটিলতার কারণে বন্দর হাসপাতালে ভর্তি হন।

প্রভাবশালী এই শ্রমিক নেতা চট্টগ্রাম বন্দরের নানা আন্দোলনে সবসময় সক্রিয় ভূমিকা রাখতেন। বর্তমানে তিনি সর্বদলীয় কর্মচারী শ্রমিক পরিষদের আহবায়ক। তিনি বন্দরের ২২ শ্রমিক সংগঠনের যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

যৌথবাহিনী সূত্র জানায়, বন্দর অচল এবং বন্দরের বিভিন্ন কাজে প্রভাব বিস্তার করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।