কক্সবাজারের গহীন অরণ্যে অস্ত্র কারখানার সন্ধান লাভ
রামু উপেজলার আেলািচত অએ੬ কািরগর আবদুর রহমান পચকাশেক (৩৫) োগઝਮার করা হেয়েছ৷ পের তার ਖ਼ীকােরািਡઙ অনুযায়ী মਔলবার গভীর রােত রামুর ঈদগড় ইউিনয়েনর গহীন অরণઘ ছিগরাকাটা এলাকায় অিভযান চািলেয় তার অએ੬ কারখানার সਬান পায় পুিলশ৷
কারখানা থেকে একটি দেশীয় তৈরি লম্বা বন্দুক, ২টি তাজা কার্তুজ ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় রহমান কারিগরের প্রধান সহযোগী নুরুল আলম পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্র জানায়, রামু থানা থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে ঈদগড়ের দুর্গম পাহাড়ী এলাকায় রহমান কারিগর ও তার প্রধান সহযোগী নুরুল আলম দীর্ঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি করে সন্ত্রাসীদের সরবরাহ করে আসছিল।
তারা দু’জনই বিভিন্ন অস্ত্র কারখানা উদ্ধার মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামী। কিন্তু পুলিশ কিংবা আইন প্রয়োগকারী কোনো সংস্থাই এতোদিন তাকে গ্রেপ্তার করতে পারেনি।
জেলা পুলিশ সুপার বনজ কুমার মজুমদার জানান, আটককৃত অস্ত্র কারিগর আবদুর রহমান পুলিশের কাছে স্বীকার করেছেন যে, তিনি ও তার কারখানার অংশীদার নুরুল আলম নানাজনের ফরমায়েশ অনুযায়ী বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে সরবরাহ করতেন।
