২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ৩

গোদাগাড়ী ও পুঠিয়া উপজেলায় বুধবার রাতে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তিনজনকে আটক করেছে। তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 05:29 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

র‌্যাব সূত্র জানায়, গোদাগাড়ীর আচুয়া গ্রামে বুধবার রাতে অভিযান চালিয়ে একটি দেশি পিস্তল ও ১০০ গ্রাম হেরোইনসহ জিয়াউর রহমান নামে একজনকে আটক করা হয়।

এছাড়া, পুঠিয়া উপজেলার বানেশ্বর বাসস্ট্যান্ড থেকে গাঁজা ও ফেনসিডিলসহ বগুড়া সদর থানা এলাকার জাহিদুল ইসলাম এবং নাটোরের বড়গাছি এলাকার রায়হান আলীকে আটক করে র‌্যাব।

এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।