জিয়া সার কারখানার চার সিবিএ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ জিয়া সার কারখানার চার সিবিএ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন কান্তি রায় নফহবংি২৪.পড়স কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার ভোররাতে চার নেতাকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এদের প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।
গ্রেপ্তাকৃতরা হলেন, সিবিএ’র বর্তমান সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি কাজী মজিবুর রহমান, সিবিএ নেতা গাউসুর রহমান ও গোলাম নবী।
তাদের জরুরি ক্ষমতা অধ্যাদেশের ১৬ (২) ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার প্রথম শ্রেণীর হাকিম আদালত গ্রেপ্তাকৃতদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।
