২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে কেবল টিভি শো

দেশে প্রথমবারের মতো আয়োজিত কেবল টিভি শো--২০০৭ উদ্বোধন করা হয়েছে শনিবার। অনুষ্ঠানে দাবি তোলা হয়, বাংলাদেশের টিভি চ্যানেল ভারত না দেখালে এ দেশে তাদের চ্যানেলের সম্প্রচারও বন্ধ করে দেওয়া হোক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 06:53 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

দেশীয় বিভিন্ন চ্যানেল, বিদেশি পে--চ্যানেল পরিবেশক, কেবল অপারেটর, কেবল টিভি সরঞ্জাম উৎপাদনকারী ও বিক্রেতা এবং গ্রাহকদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টির উদ্দেশ্যে এই মেলা আয়োজন করেছে কেবল অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি হলে অনুষ্ঠিত মেলা চলবে সোমবার পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মীর নাসির হোসেন বলেন, বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলগুলো প্রদর্শিত হলেও কিছু অযৌক্তিক বিধিনিষেধের কারণে ভারতে আমাদের চ্যানেলগুলো দেখানো হচ্ছে না। এ অবস্থা চললে দেশের বৃহত্তর স্বার্থে ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করে দিতে হবে।

মীর নাসিরের সঙ্গে একমত প্রকাশ  করে বক্তব্য দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি এফবিসিসিআই এর প্রথম সহসভাপতি মোহাম্মদ আলীও।

তিনি ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতের কেবল টিভি ম্যানুফ্যাচারার অ্যাসোসিয়েশনের (সিটিএমএ) সভাপতি ভিনোদ সঞ্চিতি, কোয়াব সভাপতি এস এম আনোয়ার পারভেজ এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মাসুদ। 

মেলায় দেশি--বিদেশি মোট ৪৫টি টেলিভিশন চ্যানেল অংশ নিয়েছে। তিন দিনে সেখানে কেবল অপারেটরদের জন্য ছয়টি কারিগরি বিষয়ের উপর সেমিনার হবে। এছাড়া ডিজিটাল প্রযুক্তির ওপর তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

কোয়াব সভাপতি এস এম আনোয়ার পারভেজ নফহবংি২৪.পড়স--কে জানান, এই মেলার মূল উদ্দেশ্য কেবল অপারেটরদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং সংশ্লিষ্ট সবাইকে এক ছাদের নিচে আনা।