২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার সময় পল্টনে এসআই গ্রেপ্তার

রাজধানীর পল্টন থানা এলাকায় ঘুষ নেওয়ার সময় শনিবার পুলিশের এক এসআইকে হাতেনাতে গ্রেপ্তার করেছে সেনা সদস্যরা। গ্রেপ্তার হওয়া মো. শাহাবুদ্দিনকে ২৭ ফেব্র“য়ারি মতিঝিল থানা থেকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়। কিন্তু তিনি কর্মস্থলে যোগ না দিয়ে বিভিন্ন মামলার আসামীদের কাছ থেকে টাকা আদায় করছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 07:07 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

পল্টন সেনা ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে শাহাবুদ্দিনকে দুপুর সাড়ে ৩টার দিকে ফকিরাপুল মোড়ের নূরানী আবাসিক হোটেল থেকে আটক করা হয়। ২০০৬ সালে দায়ের করা একটি মামলার বাদী আব্দুর রহমানের কাছে ঘুষ আনতে তিনি সেখানে গিয়েছিলেন। 

মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই শাহানা বেগম নফহবংি২৪.পড়স কে জানান, এ ঘটনায় আব্দুর রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দিয়েছে