বৃহস্পতিবার এক মাসের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শেখ হাসিনা
আগামী বৃহস্পতিবার (১৫ মার্চ) আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এক মাসের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন।
ব্রিটিশ এয়ারওয়েজ বিএ-১৪৫ ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্র যাবেন। অসুস্থ পুত্রবধু ক্রিস্টিন ওভারমায়ার ও নবজাতক নাতনি সোফিয়া ওয়াজেদকে দেখতে তিনি প্রথমে ওয়াশিংটন যাবেন। গত ৭ মার্চ পুত্রবধু ক্রিস্টিনার গলব্লাডারের অপারেশন হয়েছে।
আওয়ামী লীগের দলীয় সূত্রে এ খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি বঙ্গবন্ধু ডায়েরির কাজ শেষ করতে পারেন। এছাড়া তার কানের চিকিৎসা করাতে পারেন বলে জানা গেছে।
এরপর তিনি মায়ামীতে যাবেন মেয়ে পুতুলের বাড়িতে। সেখানে তিনি কিছুদিন থাকবেন।
