বালিয়াকান্দিতে র্যাব পরিচয়ে ডাকাতি
বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের এলান্দী গ্রামে সোমবার রাতে র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।
থানার কর্তব্যরত এসআই মো. মনিরুজ্জামান জানান, রাতেই খবর পেয়ে আতর আলী (৫৫) এবং আবুল (২৭) নামে সন্দেহভাজন দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন সংশ্লিষ্ট থানার ওসিসহ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
র্যাব পরিচয় দিয়ে ৮/১০ জনের একদল সশস্ত্র ডাকাত জনৈক কোরবান আলী মোল্লার দুবাই ফেরত ভাগ্নে কামালকে ঘুম থেকে ডেকে তোলে। এরপর ঘর অনুসন্ধানের কথা বলে স্টিলের ট্রাংক ভেঙ্গে তিন জোড়া স্বর্ণের কানের দুল, একটি চেইন ও নগদ ২ লাখ ২৫ হাজার টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এ ব্যাপারে গৃহকর্তা কোরবান আলী বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন।
গত ১৬ মার্চ রাতেও রাজবাড়ীতে র্যাব পরিচয়ে দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসব বাড়ি থেকে ডাকাতরা আট লাখ মালামাল লুট করে নিয়ে যায়।
