সাতকানিয়ায় খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে
চট্টগ্রামের সাতকানিয়ায় খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ রোগীর সংখ্যা সাতশ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৫০জন ডায়রিয়া আক্রান্ত রোগীকে ভর্তি করা হয়েছে।
এর আগে বুধবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ১০১ জনকে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ উদ্দিন নফহবংি২৪.পড়স কে বলেন, তিনটি টিম মোট ৫৮৭ জনকে চিকিৎসা দিয়েছে। হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে প্রায় ১০০ জনকে।
সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৪। ৩১ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
এ নিয়ে সোমবার থেকে বুধবার ডায়ারিয়া আক্রান্ত রোগীর সংখ্যা সাতশ ছাড়িয়ে গেছে বলে মেডিকেল ও স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার অবস্থার আরও অবনতি ঘটলে পাশ্ববর্তী চন্দনাইশ, দোহাজারী, পটিয়া, লোহাগাড়া এবং আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের নিয়ে ছয়টি মেডিকেল দল গঠন করা হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক মোহাইমেনুল ইসলামকে প্রধান করে ডায়রিয়ার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ইতিমধ্যে অসুস্থদের মল পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠিয়েছে।
সাতকানিয়ায় সাবেক এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ওরফে ভোলা সওদাগরের বাড়িতে রোববার রাতে দাওয়াত খাওয়ার পর সোমবার থেকে লোকজন অসুস্থ হয়ে পড়তে শুরু করে। পরদিনই অসুস্থ হন তিনশতাধিক ব্যক্তি। এর মধ্যে গৃহকর্তা ভোলা সওদাগরও রয়েছেন।
