চাঁদপুরে পুলিশ হত্যা ও অস্ত্র লুট মামলার আসামী বরিশালে আটক
পুলিশ হত্যা এবং চাঁদপুর ফাঁড়ির অস্ত্র লুট মামলার আসামী গনি আকনকে (৪৫) বুধবার রাতে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) নগরীর রুইয়ারপুল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গনি আন্তঃজেলা ডাকাত দলেরও সদস্য।
কোতয়ালি থানার এসআই শামীম নফহবংি২৪.পড়স কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গনি আকনকে আটক করা হয়।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ খোরশেদ আলম জানান, ২০০৬ সালের ২০ ফেব্র“য়ারি রাতে চাঁদপুর নৌ--ফাঁড়ির পুলিশের সঙ্গে ডাকাত সর্দার মোস্তফা বাহিনীর বন্দুকযুদ্ধে কনস্টেবল দুলাল গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ সময় ফাঁড়ির ইনচার্জ এসআই মোনতাকির গুলিবিদ্ধ হন এবং ডাকাতদল অস্ত্র লুট করে নিয়ে যায়।
এরপর পুলিশ মোস্তফা এবং তার সহযোগী লাল গাজীকে আটক করলেও গনি পালিয়ে ছিল।
গনির বিরুদ্ধে শরীয়তপুর ও মেহেন্দিগঞ্জে ডাকাতি মামলা এবং কোতয়ালি থানায় একটি অস্ত্র মামলাও রয়েছে।
বৃহস্পতিবার দুপুরের তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। কোর্ট পুলিশ পরিদর্শকের বরাত দিয়ে এসআই শামীম এ কথা জানান।
