জনকণ্ঠ অফিস থেকে সম্পাদক মাসুদকে আটক করেছে যৌথবাহিনী
দৈনিক জনকন্ঠের সম্পাদক ও প্রকাশক আতিকুল্লাহ খান মাসুদকে বুধবার রাতে আটক করেছে যৌথবাহিনী।
রাজধানীর ইস্কাটনে অবস্থিত জনকণ্ঠের কার্যালয় থেকে তাকে নিয়ে যাওয়ার সময় দৈনিকটির নির্বাহী সম্পাদক বোরহান আহমেদ এবং প্রতিবেদক অখিল পোদ্দার যৌথবাহিনীর সঙ্গে যান। আতিকুল্লাহ খান মাসুদকে নিয়ে যেতে দেখেছেন নফহবংি২৪.পড়স প্রতিবেদক আবু নোমান সজীব।
পত্রিকাটির একজন সাংবাদিক জানান, বোরহান আহমেদ ও অখিল পোদ্দার তাদের সম্পাদককে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা জানার জন্যই যৌথবাহিনীর সঙ্গে যান।
তবে শেষপর্যন্ত মাসুদকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি।
রাত ১০টা থেকে যৌথবাহিনী রাজধানীর ইস্কাটনে গ্লোব জনকণ্ঠ ভবনে অবস্থিত পত্রিকা অফিসটি ঘিরে রাখে।
এর আগে ৪ মার্চ আতিকুল্লাহ মাসুদকে র্যাব আটক করার কিছুক্ষণ পর ছেড়ে দেয়। পরে র্যাব জানায়, তাকে ভুল করে আটক করা হয়েছিল।
