জনকণ্ঠের অফিস ঘিরে রেখেছে যৌথবাহিনী
রাজধানীর ইস্কাটনে দৈনিক জনকণ্ঠের কার্যালয় ঘিরে রেখেছে র্যাব, সেনাবাহিনী ও পুলিশ।
রাত ১০টায় জনকণ্ঠ পত্রিকার একজন সাংবাদিক নাম না প্রকাশ করার শর্তে বলেছেন, “সেনা ও র্যাব সদস্যরা তাদের পত্রিকা অফিসে ঢুকে বলেছেন, আমারা আপনাদের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদকে নিয়ে যেতে এসেছি।”
তিনি জানান, সস্পাদক অফিসেই আছেন এবং যৌথবাহিনী তার সন্ধানে বিভিন্ন তলায় তল্লাশি চালাচ্ছে।
