নারী প্রতিনিধিদের সঙ্গে খালেদার শুভেচ্ছা বিনিময়
খালেদা জিয়া আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন পেশার নারী প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দেশের উন্নয়ন কর্মকান্ডে নারীদের ভূমিকার প্রশংসা করে আশা প্রকাশ করেন, দেশ ও জাতির ক্রান্তিকালে নারীরা যার যার অবস্থান থেকে আরো বেশি অবদান রাখতে সচেষ্ট হবেন। এসময় তিনি তার সরকারের আমলে নারীদের উন্নয়নে গৃহীত কার্যক্রমও তুলে ধরেন।
অনুষ্ঠানে কানাডার রাষ্ট্রদূত বারবারা রিচার্ডসন, যুক্তরাষ্ট্রের চ্যার্জ দ্যা অ্যাফেয়ার্স গিতা প্যাসি, নারী উদ্যোক্তা লায়লা কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সুরাইয়া রহমান, কন্ঠ শিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন, শিক্ষাবিদ ড. এ বিএম রাজিয়া আক্তার বানু, ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া, অধ্যাপিকা তাহমিনা আক্তার টফি, অধ্যাপিকা হোসনে আরা বেগমসহ বিএনপির নেত্রী সেলিমা রহমান ,সারোয়ারি রহমান, খাজা শামসুন্নাহার আহসান উল্লাহ, মাহমুদা সালাম তালুকদার, সাবেক নারী সাংসদরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আর এ গনি, এম মোরশেদ খান, এম কে আনোয়ার, রিয়াজ রহমান, এ এফ এম মোফাজ্জল করীম, নজরুল ইসলাম খান প্রমূখ উপস্থিত ছিলেন।
