সালমান এফ রহমানের আটকাদেশ অবৈধ: হাইকোর্ট
আওয়ামী লীগের শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
অন্য কোনো মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মো. এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সালমান এফ রহমানের পক্ষে দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় প্রদান করে।
গত ৪ ফেব্র“য়ারি সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। ৫ ফেব্র“য়ারি বিশেষ ক্ষমতা আইনে তাকে এক মাসের আটকাদেশ দেওয়া হয়। পরে এই মেয়াদ শেষে তাকে আরও এক মাসের আটকাদেশ দেওয়া হয়।
সালমান এফ রহমানের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। সরকার পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি এটর্নি জেনারেল আবদুর রউফ।
এর আগে হাইকোর্টের একই বেঞ্চ জরুরি অবস্থা জারির পর দেওয়া আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদারসহ চার জনের আটকাদেশ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল।
তবে হাইকোর্টের ওই রায় আপিল বিভাপ ১২ মার্চ পর্যন্ত স্থগিত করে দেয়।
