২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট দালাল চক্রের ৫৭ জন গ্রেপ্তার

রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তর কার্যালয়ের চত্বরে অভিযান চালিয়ে পুলিশ সোমবার দালাল চক্রের ৫৭ সদস্যকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 12:39 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি) এবং মোহাম্মদপুর থানা পুলিশের যৌথ দল সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতদের ডিএমপি অধ্যাদেশে আদালতে চালান দেওয়া হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান নফহবংি২৪.পড়স কে জানান, গ্রেপ্তারকৃতরা একটি চক্রের সদস্য। তারা প্রতিদিন পাসপোর্ট কার্যালয়ে আসা সাধারণ মানুষকে হয়রানি করে অর্থ আদায় করত।

প্রতারকদের গ্রেপ্তারের জন্য আরও অভিযান চালানো বলে তিনি জানান।