বিচারপতি ফয়জী স্বেচ্ছায় চলে যাবেন বলে আশা করছেন আইন উপদেষ্টা
সনদ জালিয়াতির দায়ে অভিযুক্ত বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী স্বেচ্ছায় পদত্যাগ করবেন বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।সোমবার দুপুরে অফিস শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশা জানা
তিনি বলেন, “আমি আশা করি তিনি পদত্যাগ করবেন। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। এছাড়া এটি নিয়ে বেশ বিতর্কেরও সৃষ্টি হয়েছে।”
১০ বছর এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোন ব্যবস্থা না নেওয়ার বিষয়ে তিনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ১০ বছরে কিছু করেননি কেন এটা আসলেই ভাববার বিষয়।”
এদিকে, সোমবার প্রধান বিচারপতির হাইকোর্ট বিভাগের সচিব মাহফুজুল করিম আকন্দ নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন, সোমবার সকালে দুই সপ্তাহের ছুটির আবেদন করেছেন ফয়জী। সোমবারের কার্যতালিকায়ও তার নাম রাখা হয়নি।
তবে বিচারপতি ফয়জীর পারিবারিক সূত্র জানিয়েছে, তিনি পদত্যাগ করবেন না।
উপদেষ্টা মইনুল হোসেন একই সময় নির্বাচন ও জেএমবির ছয় সদস্যের ফাঁসির আদেশ কার্যকর করার ব্যাপারেও কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য কাজ করছি। কালো টাকা এবং দুর্নীতিমুক্ত নির্বাচন হবে এটা সকলের প্রত্যাশা। আমরা জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করছি।”
জেএমবির ছয় সদস্যের ফাঁসির আদেশ কার্যকর করার বিষয়ে তিনি বলেন, “জেএমবি সদস্যদের ফাঁসির আদেশ কার্যকর করার ফাইলটি আইন মন্ত্রণালয় থেকে মতামতসহ রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে কী অবস্থায় রয়েছে তা বলতে পারছি না। সে সম্পর্কে আমি কিছু জানি না। কারণ রাষ্ট্রপতির দপ্তর থেকে আমার কাছে কোন ফাইল ফেরত আসেনি।”
