২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সপ্তাহের ছুটি নিয়েছেন অভিযুক্ত বিচারপতি ফয়জী

সনদ জালিয়াতির দায়ে অভিযুক্ত বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী দুই সপ্তাহের ছুটি নিয়েছেন। সোমবার প্রধান বিচারপতির হাইকোর্ট বিভাগের সচিব মাহফুজুল করিম আকন্দ নফহবংি২৪.পড়স কে জানান, সোমবার সকালে দুই সপ্তাহের ছুটির আবেদন করেছেন ফয়জী। সোমবারের কার্যতালিকায়ও তার নাম রাখা হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 11:16 AM

Updated : 26 Apr 2022, 02:06 PM

এলএলবি সনদ বাতিলের খবর প্রকাশিত হওয়ার পর প্রধান বিচারপতি রোববার বিচারপতি ফয়জী সংক্রান্ত সমস্ত নথি তলব করেন। দুপুরে তিনি বিষয়টি নিয়ে বৈঠক করেছেন আপিল বিভাগের বিচারকদের সঙ্গে। এরপর ফয়সল মাহমুদ ফয়জী নিজেও প্রধান বিচারপতির সঙ্গেদেখা করেন ।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারাও প্রধান বিচারপতির সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছেন। তিনি শিগগিরই বিষয়টি সুরাহার আশ্বাস দিয়েছেন।

ফলাফল জালিয়াতির বিষয়টি প্রমাণ হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শনিবার সিন্ডিকেটের এক সভায় ফয়সল মাহমুদ ফয়জীসহ মোট দুই হাজার ৪০০ জনের সনদ বাতিল করে। এর আগে বার কাউন্সিলও ফয়জীর আইন পেশার সনদ বাতিল করেছে।

বিচারপতি ফয়জীর পারিবারিক সূত্র জানায়, তিনি পদত্যাগ করবেন না।