২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি ফয়জী দুই সপ্তাহের ছুটি নিয়েছেন

সনদ জালিয়াতির দায়ে অভিযুক্ত বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী দুই সপ্তাহের ছুটি নিয়েছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত ছুটি চেয়ে তিনি এই সময়ে তার আদালত চেম্বারে কাজ করার অনুমতি চেয়েছেন। (সমন্বিত)

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 08:01 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

এদিকে প্রধান বিচারপতি দুপুর সোয়া একটায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। বিচারপতি ফয়জীর বিষয় নিয়ে প্রধান বিচারপতি কথা বলেছেন কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফরিদ আহমেদ শিবলী জানান, এটি ছিল সৌজন্য সাক্ষাত।

বিচারপতি ফয়জীর সনদ বাতিলের প্রসঙ্গে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলতে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন দুপুর আড়াইটায় সুপ্রিম কোর্টে আসেন। এর পর সাংবাদিকদের বলেছেন, বিচারপতি ফয়জীর বিষয়টি বিবেচনাধীন রয়েছে। এ বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের প্রয়োজন হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতি ফয়জীকে অপসারণের জন্য রাষ্ট্রপতির প্রতি আহবান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বিচারপতি ফয়জীর বিষয়টি সুরাহা করতে সুুপ্রিম কোর্ট থেকে এরইমধ্যে একটি নথি খোলা হয়েছে। এ  পরিস্থিতিতে প্রধান বিচারপতি সোমবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। মঙ্গলবার বিচারপতি ফয়জীর বিষয়টি তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার প্রধান বিচারপতির হাইকোর্ট বিভাগের সচিব মো. মাহফুজুল করিম আকন্দ নফহবংি২৪.পড়স-- কে জানান, সোমবার সকালে দুই সপ্তাহের ছুটির জন্য আবেদন করেছেন বিচারপতি ফয়জী। সোমবারের কার্যতালিকায়ও তার নাম রাখা হয়নি।

সোমবার সকালে বিচারপতি ফয়জী অন্য একজন বিচারপতির গাড়িতে করে আদালতে আসেন। এর পরপরই তিনি প্রধান বিচারপতির কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটির জন্য আবেদন করেন। সারাদিন আদালত চেম্বারে থাকার পর বিকাল ৫টায় বিচারপতি ফয়জী  আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

এলএলবির সনদ বাতিলের খবর প্রকাশিত হওয়ার পর প্রধান বিচারপতি রোববার বিচারপতি ফয়জী সংক্রান্ত সব নথি তলব করেন। দুপুরে তিনি বিষয়টি নিয়ে বৈঠক করেন আপিল বিভাগের বিচারকদের সঙ্গে। এরপর ফয়সল মাহমুদ ফয়জী নিজেও প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন। বিচারপতি ফয়জীর বিষয়ে একটি নথি খোলা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারাও প্রধান বিচারপতির সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছেন। তিনি শিগগিরই বিষয়টির একটি সুরাহার আশ্বাস দিয়েছেন। প্রধান বিচারপতি রোববারই বিচারপতি ফয়জীকে বিচারকাজ থেকে প্রত্যাহার করে নিয়ে তাকে কোন বেঞ্চ বরাদ্দ না দেওয়ার নির্দেশ দেন। প্রধান বিচারপতির নির্দেশে সোমবার বিচারপতি ফয়জীকে কোন বেঞ্চ বরাদ্দ দেওয়া হয়নি।

ব্যাপক বিতর্কের পরও বিচারপতি ফয়জী পদত্যাগ না করায় সিনিয়র আইনজীবীরা বলেছেন, বিচারপতি ফয়জীর বিচারক থাকার আর কোন যোগ্যতা নেই। তার এলএলবির সনদ বাতিলের পর তিনি এ যোগ্যতা হারিয়েছেন। কারণ তিনি আইনজীবী থেকেই বিচারপতি হয়েছিলেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলামও সাংবাদিকদের কাছে একই কথা বলেন।

তিনি আরও বলেন, বিচারকদের বিরুদ্ধে বিতর্ক উঠলেই তার সরে যাওয়া উচিত। বিচারপতি ফয়জী বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসকে ধ্বংস করেছেন। তিনি বিচার বিভাগের মান সম্মান ক্ষুণœ করেছেন। বিচার বিভাগকে কলুষমুক্ত করতে হলে তাকে বিচারকের পদ থেকে সরে দাঁড়াতে হবে। তিনি এ ব্যাপারে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন জানান, বিচারপতি ফয়জীর সনদ বিতর্ক উঠার পর ২০০৫ সালের মে মাসে তার বিরুদ্ধে অভিযোগ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদšত করে ব্যব¯'া নেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। রাষ্ট্রপতি এই আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠালেও দুই বছরেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এজন্য সমিতি থেকে ওই আবেদনের উলে¬¬খ করে রাষ্ট্রপতির কাছে আর একটি আবেদন জানানো হবে।

এতে বলা হবে, বিচারপতি ফয়জীর এলএলবির সনদ বাতিলের পর বিচারক থাকার সাংবিধানিক যোগ্যতা হারিয়েছেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে তাকে অপসারণের জন্য রাষ্ট্রপতির কাূেছ আবেদন জানানো হবে। সোমবার রাতে বা মঙ্গলবার সকালে এই আবেদন বঙ্গভবনে পাঠিয়ে দেওয়া হবে বলে আমিনউদ্দিন নফহবংি২৪.পড়স কে জানান।

তবে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, “বিচারপতি ফয়জী বিচারক থাকার সাংবিধানিক যোগ্যতা হারিয়ে ফেলায় তার নিয়োগ বাতিলের জন্য নতুন কোন পদক্ষেপ নেওয়ার দরকার নেই। সে একজন প্রতারক। প্রতারণার মাধ্যমে সে বিচারক হয়েছে।”

তিনি সুপ্রিম কোর্টকে ‘চোর বাটপাড়দের’ হাত থেকে রক্ষার আহ্বান জানিয়ে বলেন, “পতাকাবাহী গাড়ি নিয়ে প্রতারকরা ঘুরে বেড়াবে এটা হতে পারে না। বিচারপতি ফয়জীর সবকিছু প্রত্যাহার করে নেওয়া উচিত। ব্যারিস্টার রোকনউদ্দিন আরও বলেন, প্রধান বিচারপতির প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা আশা করি, তিনি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবেন।”

ফলাফল জালিয়াতির বিষয়টি প্রমাণ হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শনিবার সিন্ডিকেটের এক সভায় ফয়সল মাহমুদ ফয়জীসহ মোট দুই হাজার ৪০০ জনের সনদ বাতিল করে। এর আগে বার কাউন্সিলও ফয়জীর আইন পেশার সনদ বাতিল করেছে।