এরশাদের সোনা চোরাচালান মামলার রায় তৃতীয়বারের মত পেছালো
বিচারক ছুটিতে থাকায় এরশাদের বিরুদ্ধে সোনা চোরাচালান মামলার রায় ঘোষণা তৃতীয় বারের মত পিছিয়ে গেল। রায় লেখা হয়নি বলে প্রথমবার ৫ ফেব্র“য়ারি ও পরে ১৫ ফেব্র“য়ারি রায় ঘোষণা পিছিয়ে দিয়েছিলেন একই বিচারক।
মঙ্গলবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম মজিবুর রহমান ছুটিতে থাকায় রায় কবে দেওয়া হবে সে সম্পর্কেও কিছু জানা যায়নি। ১৫ ফেব্র“য়ারি সম্পূর্ণ রায় প্রস্তুত করা যায়নি বলে বিচারক ৬ মার্চ রায় ঘোষণার তারিখ ধার্য করেছিলেন।
এর আগে গত ৬ ফেব্র“য়ারি মামলাটির রায় ঘোষণার কথা থাকলেও একই কারণ দেখিয়ে বিচারক ১৫ ফেব্র“য়ারি নতুন তারিখ ঠিক করেছিলেন।
১৯৯০ সালের ১৭ জুলাই জিয়া আন্তজার্তিক বিমান বন্দরে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের তিন হাজার ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় একই বছরের ৩০ আগস্ট অভিযোগপত্র দেয়া হয়। ওই অভিযোগপত্রের ভিত্তিতে এর পরের বছর বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ও ২৫ (ঘ) ধারার অভিযোগ এনে সম্পুরক অভিযোগপত্র দেয়া হয়। একই বছরের ১৫ অক্টোবর এরশাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। তবে হাইকোর্ট এরশাদের ক্ষেত্রে মামলার বিচার কাজ স্থগিত রাখার নির্দেশ দেন। এ অবস্থায় ১৯৯২ সালের ১৪ মে দুই বিদেশী নাগরিককে যাবজ্জীবন ও অন্য দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও দুইজনকে খালাস দিয়ে রায় দেওয়া হয়। হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহারের পর গত ১৯৯৯ সালের ১৫ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য মামলাটির তারিখ ধার্য হয়।
মামলাটিতে এরশাদের অংশটির যুক্তিতর্ক শুনানি শেষ হয় গত ২২ জানুয়ারি এবং ঐ দিনই ৬ ফেব্র“য়ারি রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়।
