২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় আফজল খানের স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লায় যৌথবাহিনী শনিবার রাত একটার দিকে কুমিল্লা মডার্ন স্কুলের প্রধান শিক্ষিকা নার্গিস আফজলকে গ্রেপ্তার করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 12:07 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

তিনি কুমিল্লার ১৪ দলের সমন্বয়ক প্রবীণ আওয়ামী লীগ নেতা আফজল খানের স্ত্রী।

নার্গিস আফজলকে রোববার সকালে আদালতে হাজির করা হলে আদালত এক মাসের আটকাদেশ দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের একজন সদস্য জানান, স্কুলে ব্যাপক অনিয়ম, এম.পি.ও ভুক্ত শিক্ষকদের টাকা-পয়সা ঠিকভাবে বণ্টন না করা এবং নিজের উচ্ছেমত স্কুলের আয়-ব্যয় করার অভিযোগে প্রধান শিক্ষিকা নার্গিস আফজলকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, জরুরি অবস্থা জারির পর থেকে আফজল খান কুমিল্লায় থাকছেন না।