ক্ষুদ্রতম কোরআন শরীফ কুমিল্লায়!
কোরআন শরীফের ক্ষুদ্রতম সংস্করণ নিজের কাছে রক্ষিত আছে বলে দাবি করেছেন কুমিল্লার শফিউল আবেদীন আবরু। মাত্র দেড় সেন্টিমিটার দৈর্ঘ্যরে এবং ১ সেন্টিমিটার প্রস্থের এই কোরআন শরীফে পুরো ৩০ পারাই রয়েছে।
কুমিল্ল¬া শহরের দক্ষিণ চর্থা এলাকার শরীফুল আবেদীন হারুনের ছেলে শফিউল আবেদীন আবরু জানান, কিছু দিন আগে একটি বিদেশি সংবাদ সংস্থা ও সংবাদপত্র জানিয়েছিল বিশ্বের ক্ষুদ্রতম কোরআন শরীফটি আছে চীনের এক বৃদ্ধের কাছে। সেটির দৈর্ঘ্য মাত্র আড়াই সেন্টিমিটার ও প্রস্থ ২ সেন্টিমিটার।
আবরু দাবি করেন, তার কাছে থাকা কোরআন শরীফটির দৈর্ঘ্য দেড় সেন্টিমিটার এবং প্রস্থ ১ সেন্টিমিটার। এটি তার দাদার বাবা ১৯৪২ সালে মিশর থেকে এনেছিলেন।
কোরআন শরীফটি একটি দিয়াশলাই বাক্সের অর্ধেকের চেয়েও ছোট। আয়াতগুলো পড়তে হলে ম্যাগনিফাইং গ্লাসের সাহায্য নিতে হয়। একটি স্টিলের কোটার মধ্যে সযতেœ রাখা আছে। আবরু চান, কোরআন শরীফটির কথা গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ লিপিবদ্ধ হোক।
